শনিবার, অক্টোবর ১২, ২০২৪

 

মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলে পুরস্কার দেবে সাতক্ষীরা পুলিশ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় চোরকে ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ পুরস্কারের ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। চোরকে ধ‌রি‌য়ে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। জানা গেছে, গত ১০ অক্টোবর দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটেরবিস্তারিত…


সাতক্ষীরার শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার দেবহাটায় শহীদ আসিফের নামে স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় ক্রীড়া ক্ষেত্রে কিছু কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা আরো বলেন, নতুন স্টেডিয়াম তৈরি করার চেয়ে পুরাতন স্টেডিয়ামের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশবিস্তারিত…