শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
রাতেই ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
নিউজ ডেস্ক :: দেশের ১২ জেলায় রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বরবিস্তারিত…
বেনাপোলে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে একটি মৎস্য ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার সময় বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে। নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ১০ অক্টোবর সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরেবিস্তারিত…
পূজা মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনের অভিযোগে আটক ২
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান। তিনি বলেন, ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, পূজা কমিটির পক্ষ থেকে মামলা করা হবে। আটকদের বিষয়ে উপ-কমিশনার লিয়াকত আলী বলেন, সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজাবিস্তারিত…
চট্টগ্রাম নগরে দুর্গাপূজার মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন
৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলেন ডিসি
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরে দুর্গাপূজার একটি মণ্ডপে অনুষ্ঠানের মঞ্চে বৃহস্পতিবার ইসলামি সংগীত পরিবেশন করেছেন একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ওই পূজামণ্ডপে গিয়ে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি ঘটেছে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’।বিস্তারিত…
কলারোয়ার জালালাবাদ ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: জালালাবাদ ইউনিয়ন যুব জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ অক্টোবর সন্ধ্যায় জালারাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপত্ত্বি করেন প্রভাষক মহিদুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা,ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কলারোয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য,সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান খান বিপু, জালালাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী প্রমুখ।
আশাশুনির পূজা মন্ডপ পরিদর্শনে ওসি নজরুল ইসলাম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয় দূর্গোৎসবে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। বুধবার রাতে তিনি বুধহাটা ইউনিয়নের কাছারীপাড়া পূজা মন্ডপ ও সুবর্ণ বণিক পাড়া পূজ মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল পূজা মন্ডপের দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্য, স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় সুবর্ণ বনিকপাড়া পূজা মন্ডপের সভাপতি সজল কুমার আ্ঢ্য, সাধারণ সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, কাছারীবাড়ী পূজা মন্ডপের সভাপতি সবুজ দেবনাথ, সাধারণ সম্পাদক বাপ্পি দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতবিস্তারিত…
বুধহাটায় বিএনপি নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। বুধবার রাতে বুধহাটা ইউনিয়নের কাছারীপাড়া পূজা মন্ডপ ও সুবর্ণ বণিক পাড়া পূজ মন্ডপ পরিদর্শন সহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কুল্যা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি ফারুক হোসেন,বিস্তারিত…
আশাশুনির গোয়ালডাঙ্গায় জামায়াতের দায়িত্বশীল বৈঠক
জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::আশাশুনি উপজেলার বড়দলে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় গোয়ালডাঙ্গা মধ্যমপাড়া জামে মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন নায়েবে আমীর আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান। বৈঠকে অন্যদের মধ্যে সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ মুহিবুল্লাহ, যুবক বিভাগের সভাপতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাবিবুরবিস্তারিত…
রূপসা মহাশ্মশানে মহাসপ্তমীর সন্ধ্যায় বিএনপি এবং সিপিবি নেতৃবৃন্দের পরিদর্শন
খুলনা প্রতিনিধি :: রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে সন্ধ্যা ৬টায় বিএনপি’র নেতৃবৃন্দ পরিদর্শন করেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহŸায়ক অ্যাড. শফিকুল আলম মনা। তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে সেজন্য বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখবে। তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহŸায়ক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, আলী আক্কাস, সদর থানা আহŸায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপিবিস্তারিত…
শারদীয় দুর্গাপুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় বিভিন্ন পূজামপ পরিদর্শনে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ
খুলনা প্রতিনিধি :: ১০ অক্টোবর ’২৪ বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন পূজা মÐপ পরিদর্শন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি খুলনা জেলা সাধারণ সম্পাদক সোলেমান হাওলাদার। ধর্মসভা পূজা মন্দির পরিদর্শনকালে শুভেচ্ছা বিনিময় করেন মন্দির কমিটি ও পূজা কমিটির সমর কুন্ডু, মানস ঘোষ, সুপিদ মজুমদার অপু প্রমুখ নেতৃবৃন্দ।


