শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
আশাশুনিতে পারিবারিব পুষ্টি বাগান স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন শীর্ষক ২ দিনের কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে বসত বাড়িতেবিস্তারিত…
আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ কমান্ডারের কুড়িগ্রামে দুর্গাপূজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শন
গোলাম মোস্তফা রাঙ্গা :: ১০ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার পূজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পূজা মন্ডপ কমিটি সদস্যদের সাথেও মত বিনিময় করেন এবং বাহিনীর পক্ষ থেকে পূজার উপহার হিসেবে মিষ্টি হস্তান্তর করেন। মতবিনিময়কালে পূজা মন্ডপের নিরাপত্তায় সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের বিষয়ে খোঁজ খবর নেন এবং তা যথাযথাভাবে পালন করার বিষয়েবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন ঘোষ বাপি’র পরিচালনায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি রাজু আহম্মেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিত বোস্তামি উজ্বল, সদস্য কবির হোসেন, এসকে ওভি, দিপঙ্করবিস্তারিত…
বিদ্যুতের মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের প্রস্তুতি সভা
খুলনা প্রতিনিধি :: বিদ্যুতের অবৈধ মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে ১২ অক্টোবর শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠেয় মানববন্ধন ও সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য যথাক্রমে গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল, উন্নয়ন সংগঠক এম এ কাশেম, খ ম শাহীন হোসেন, অ্যাড. মেহেদী হাসান, আরেফীন কবির, হাফিজুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। প্রস্তুতি সভায়বিস্তারিত…


