রবিবার, অক্টোবর ৬, ২০২৪
মজুত গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স
নিউজ ডেস্ক :: ভোলা জেলায় আরও ৫ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে ১৯টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতাত্ত্বিকরা মনে করছেন জেলায় ৫ দশমিক ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি মজুত রয়েছে। সম্প্রতি অবসরে যাওয়া বাপেক্স ডিজিএম ও গবেষক মো. আলমগীর হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র এলাকায় ৬টি ও জেলা সদরের ইলিশা ক্ষেত্র এলাকায় ৩টি কূপ খনন করে প্রায় ২ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করা হয়। নতুন ১৯টি কূপেরবিস্তারিত…
অর্থনীতি চাঙা করতে মুক্ত বিনিয়োগ নীতি দাবি
নিউজ ডেস্ক :: দেশের অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। তিনি বলেন, ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা ছাড়া বর্তমান অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার বিকল্প নেই। এতে বিদেশে পাচার করা এবং দেশে লুকায়িত অর্থ উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তা অর্থনীতিকে চাঙা করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। শনিবার সুপ্রিমকোর্টে ব্রিফিংয়ে দাবি জানান তিনি। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন।শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের অর্থবাজার থেকে লক্ষ-কোটি টাকা উধাও এবং অনুৎপাদন খাতে বিনিয়োগবিস্তারিত…
মিস ইউনিভার্স হতে চান রুশ সুন্দরী
নিউজ ডেস্ক :: ৫০ জন প্রতিযোগীকে হারিয়ে মিস রাশিয়া ২০২৪ বিজয়ী হয়েছেন ভ্যালেন্টিনা আলেকসিভা। এখন তার লক্ষ্য মিস ইউনিভার্স খেতাব জেতা। যেই লক্ষ্য পূরণে নিজের সবটুকু নিংড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন এই ১৮ বছর বয়সি সুন্দরী। চুভাশিয়া প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করে মিস রাশিয়ার খেতাব জেতার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলেকসিভা বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রাশিয়ার যোগ্য প্রতিনিধিত্ব করা। আমি সম্ভাব্য এবং অসম্ভব সবকিছু করব যাতে আমরা সেরা হতে পারি।’ মিস রাশিয়ার খেতাব জেতার অনুভূতির কথা জানিয়ে আলেকসিভা বলেন, ‘যখন আমি মঞ্চে গিয়েছিলাম, আমি বেশি কিছু আশা করিনি।বিস্তারিত…
ট্রাম্পের নির্বাচনি সমাবেশে বাইডেনের কঠোর সমালোচনায় মাস্ক
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে শুধু সমর্থনই দিলেন না সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। এবার তার জনসমাবেশে হাজির হয়েছেন এই ধনকুবের।সমাবেশে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেট শিবিরের কঠোর সমালোচনা করেছেন মাস্ক। তার ভাষ্য, মার্কিনিদের প্রতিনিধিত্ব করার মত সাহস ট্রাম্পের ছাড়া আর কারও নেই। ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিশ্বের শীর্ষ এই ধনী।রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।শনিবার পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের নির্বাচনি সমাবেশে মাস্ক বলেন, ‘আমাদের এমন একজনবিস্তারিত…
সুইডিশ-নরওয়েরসহ ৩ দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
নিউজ ডেস্ক :: ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন সঙ্গে বৈঠকে করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাস ভবনে এই বৈঠকে হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, শনিবার দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ছয় সদস্যেরবিস্তারিত…
অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে: রিজওয়ানা
নিউজ ডেস্ক :: অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যাঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (৬ অক্টোবর) সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী (ফেজ ২)’ প্রকল্পের আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাক্টিস (কপ) নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যাসহ আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বন্যা, গরম আবহাওয়া নিয়েবিস্তারিত…
অভাবে বাড়ি বিক্রি করেন অমিতাভ: রজনীকান্ত
নিউজ ডেস্ক :: ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘ভেট্টইয়ান’ সিনেমা মুক্তির জন্য। কারণ এ ছবির হাত ধরেই প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন বর্ষীয়ান দুই অভিনেতা রজনীকান্ত ও শাহেনশাহ অমিতাভ বচ্চন। কয়েক দিন আগেই চেন্নাইয়ে ‘ভেট্টইয়ান’ সিনেমার অডিও লঞ্চ হয়। সেখানেই বর্ষীয়ান অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন থালাইভা। ‘ভেট্টইয়ান’ ছবির হাত ধরে প্রথমবার তেলেগু ছবিতে কাজ করবেন বিগবি অমিতাভ বচ্চন। একই সঙ্গে এটি রজনীকান্তের ১৭০তম ছবি। দশেরার আবহে ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে এ ছবিটি। ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্ত কথায় কথায় জানান অতীতে অমিতাভ বচ্চনের আর্থিক সমস্যারবিস্তারিত…
মেহেরপুরে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নিউজ ডেস্ক :: মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের উলুগাড়ির মাঠে ৩ বিঘা জমির কলার কাঁধি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ৩ বিঘা জমির ৯ শতাধিক কলার কাঁধি কেটে নষ্ট করে। জানা গেছে, সদর উপজেলা রায়পুর গ্রামের বাহাদুর শেখের ছেলে মুস্তাকিম আলী ফকির ৩শ’ তিন বিঘা জমিতে কলার গাছ লাগান। এর মধ্যে দুই বিঘা জমির কলা ১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করার কথা হয় ব্যবসায়ীদের সঙ্গে। তার পাশেই আরও একটি জমিতে এক বিঘা জমির কলার গাছ রয়েছে। ওই জমির কলাগুলো পরিপুষ্ট হয়েছে। এরই মাঝেবিস্তারিত…
ফের ইরানে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে পাল্টা হামলার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, টেলিভিশনে দেয়া ওই ভাষণে নেতানিয়াহু বলেছেন- ইরান এ বছর ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীর বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটি ইতিহাসে ইসরাইলের ওপর বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বলেও চিন্থিত করেছেন নেতানিয়াহু। তিনি গত সপ্তাহের এবং এপ্রিলের হামলার কথা উল্লেখ করে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেন। নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের শুধু আত্মরক্ষার অধিকারবিস্তারিত…
‘সাকিব বিপিএল খেলবেন কিনা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা সিরিজের ওপর’
নিউজ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নিজের শেষ ম্যাচ খেলতে চান সাকিব আল হাসান। তবে তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজের সঙ্গে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) তার খেলা এখন অনিশ্চিত। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম বললেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেললেই সাকিবের বিপিএল খেলার রাস্তা তৈরি হবে। সাকিব গত আসরে বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন। এবারও একই দলের হয়ে খেলার কথা তার। গতকাল মিরপুরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে জরুরি সভা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সভা শেষবিস্তারিত…


