বুধবার, আগস্ট ২১, ২০২৪
ড. ইউনূস পাচার অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চান….
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৪, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া টাকা কিভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন ড. ইউনুস। ব্রিটেনে প্রচুর টাকা পাচারবিস্তারিত…
বাতিল হচ্ছে লাল পাসপোর্ট
নিউজ ডেস্ক :: (১ মিনিট আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৮:২৪ অপরাহ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য ইস্যুকৃত পাসপোর্টসহ সব কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্র মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারি আদেশ জারি করা হবে সূত্র জানিয়েছে। মন্তব্য করুন
মৌ ২৩শে আগস্ট প্রেক্ষাগৃহে
নিউজ ডেস্ক:: ২১ আগস্ট ২০২৪, বুধবার হাল সময়ের গ্ল্যামারাস চিত্রনায়িকা মৌ খান। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে এক মাসেরও বেশি সময় ধরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে নতুন সিনেমা মুক্তি পায়নি। এবার ২৩শে আগস্ট মৌ খান অভিনীত সিনেমা মুক্তির মধ্যদিয়ে এই অবস্থার অবসান হচ্ছে। সিনেমার নাম ‘অমানুষ হলো মানুষ’। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আর এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। সামাজিক-অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি নিয়ে বেশ আনন্দিত মৌ খান। তিনি সিনেমার দু’টি পোস্টার শেয়ার করে ফেসবুকে লিখেছেন, সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। ছবি প্রসঙ্গে এবিস্তারিত…
ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত
আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি যাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন। হতাহতরা সবাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা।ইরান জানিয়েছে, ৩০ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচজন প্রাণ হারান। খবর আনাদোলু ও দ্য ডনের। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যায়, পাগাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোটবিস্তারিত…
সাতক্ষীরায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কাকডাঙ্গা বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থানবিস্তারিত…


