মৌ ২৩শে আগস্ট প্রেক্ষাগৃহে
নিউজ ডেস্ক:: ২১ আগস্ট ২০২৪, বুধবার হাল সময়ের গ্ল্যামারাস চিত্রনায়িকা মৌ খান। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এদিকে এক মাসেরও বেশি সময় ধরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে নতুন সিনেমা মুক্তি পায়নি। এবার ২৩শে আগস্ট মৌ খান অভিনীত সিনেমা মুক্তির মধ্যদিয়ে এই অবস্থার অবসান হচ্ছে। সিনেমার নাম ‘অমানুষ হলো মানুষ’। পরিচালনা করেছেন
মনতাজুর রহমান আকবর। আর এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। সামাজিক-অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি নিয়ে বেশ আনন্দিত মৌ খান। তিনি সিনেমার দু’টি পোস্টার শেয়ার করে ফেসবুকে লিখেছেন, সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। ছবি প্রসঙ্গে এ অভিনেত্রী লেখেন, বেশ ভালো গল্পের একটি সিনেমা।
এতে আমার চরিত্রটিও দারুণ। সবমিলিয়ে সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। এদিকে মৌ খান অভিনীত আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘বাংলার হারকিউলিস’। এটিও দ্রুত মুক্তি পাবে বলে জানালেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘তবুও প্রেম দামি’। এ ছবিগুলো নিয়েও বেশ আশাবাদী এ অভিনেত্রী।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


