বুধবার, আগস্ট ২১, ২০২৪
১০৫ জন আসামি কালীগঞ্জের ২ মামলায় সাবেক প্রতিমন্ত্রী চুমকিসহ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম সাবেক প্রতিমন্ত্রী ও এমপি মেহের আফরোজ চুমকি গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, এপিএসসহ ১০৫ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু ৪০ জনকে আসামি করে ও বিকেল ৫টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হওয়া ইসমাইল হোসেন বাদী হয়ে ৪(৮)২৪ ও ৫(৮)২৪ মামলা করেন।
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত….
নিউজ ডেস্ক :: বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ দু-একদিনের মধ্যে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, যেহেতু ব্যাংকটির বড় অংশ শেয়ার একটি গ্রুপের কাছে। তাই আপাতত ছোট পরিষরে বোর্ড গঠন করা হবে।
নিপুণ হয়ে ওঠেন শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া
নিউজ ডেস্ক :: ২১ আগস্ট ২০২৪ ,বুধবার চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভের শুরু অনেক আগে থেকেই। কিন্তু কেউ সেভাবে মুখ ফুটে বলতে পারেননি। বিশেষ করে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন, এটা ওপেন সিক্রেট। ২০২২ সালে শিল্পীদের নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। কিন্তু এই ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ। পরবর্তীকালে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। বসেই কারও সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেয়া শুরু করেন। যারবিস্তারিত…
তেল-চিনি-আলুর দাম কমাতে ৭ দিনের আল্টিমেটাম
আগামী ৭ দিনের মধ্যে প্রতি কেজি ভোজ্যতেলের দাম ১২০ টাকা, চিনির দাম ৯০ টাকা ও আলুর দাম ২৫ টাকায় নামিয়ে আনার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে দুর্নীতি, দখলদারত্ব, সিন্ডিকেট ও স্বৈরাচারী রোধে একটি ট্রুথ কমিশন গঠনেরও দাবি জানিয়েছে আন্দোলনের প্ল্যাটফর্মটি। বুধবার (২১ আগস্ট) দুপুরে ভোজ্যতেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, বাংলাদেশ ব্যাংক, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি সকল ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সনবিস্তারিত…
ডেঙ্গু জ্বর সম্পর্কে যে ১০টি তথ্য জানা উচিত
নিউজ ডেস্ক :: ডেঙ্গু জ্বরের সাথে শরীর-মাথাব্যথা থাকতে পারে, চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে চিকিৎসকরা বলছেন, বর্তমান মৌসুমটা ডেঙ্গুর মৌসুম, সেজন্য জ্বর হল অবহেলা করা উচিত নয় বর্ষাকাল মানেই মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে অনেক প্রাণহানির ঘটনা ঘটে থাকে। যার কারণে ডেঙ্গু জ্বর নিয়ে মানুষের মধ্যে অনেক উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। ১. ডেঙ্গুর লক্ষণ সাধারণত ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ হচ্ছে জ্বর। ডেঙ্গু জ্বর হলে ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবারবিস্তারিত…
জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসছে ২২ আগস্ট
অনলাইন ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার তদন্তের জন্য আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে। বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর পরবর্তীতে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সেই টিমই চূড়ান্তভাবে হত্যার তদন্ত করবে। কারিগরি বিশেষজ্ঞ দলটি মূলত চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে। পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে। এর আগেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, আন্দোলনে হতাহতের ঘটনাবিস্তারিত…
এইচএসসি পরীক্ষায় অটোপাস সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিবিসি বাংলার প্রতিবেদন
নিউজ ডেস্ক :: একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, সম্পূর্ণ পরীক্ষা নেওয়া ছাড়া এভাবে ফলাফল ঘোষণা করলে শিক্ষার্থীদের ক্যারিয়ারেই দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চ শিক্ষার সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশেও জটিলতা তৈরি হবে। স্থগিত পরীক্ষাগুলো বাতিল না করে বরং প্রয়োজনে পরীক্ষার্থীদের আরো সময় দেওয়া, সিলেবাস সংক্ষিপ্ত করাসহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। একইসাথে সামগ্রিকভাবে সব শিক্ষার্থীর জন্য পরীক্ষা বাতিল না করে, বিশেষ করে যেসব পরীক্ষার্থী আন্দোলনের সময় গুরুতর অসুস্থ বা চিকিৎসাধীন রয়েছেবিস্তারিত…
সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক :: সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতে দেরি না করতে থানাগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকালে জনস্বার্থে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মহানগরের পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে জারি হওয়া পরিপত্রে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। পরিপত্রে বলা হয়, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি/এফআইআর/মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন/বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয়বিস্তারিত…
আশাশুনিতে আল্লামা সাঈদী সাহেবের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন জামাতের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন, এপিএস কলেজের প্রভাষক ইউনিয়ন জামাত আমীর মোঃ আল আমিন। প্রধান অতিথি ছিলেন, জেলা জামাতের আমীর আলহাজ্ব মাও: রবিউল বাশার। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারী মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সাবেক চেঢারম্যান মাওঃ আঃ মান্নান, বিএনপি ইউনিয়নবিস্তারিত…
না পারলে বোর্ডে আসুক’ ‘চাই তামিম আরও ২-৩ বছর খেলুক,
নিউজ ডেস্ক :: ‘ও যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে আমি খুশি হবো’ আগামী বছর তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে আবার বসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সদ্য বিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সে আলোচনায় বসার আগেই আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান। তার স্থলাভিষিক্ত নতুন সভাপতি ফারুক আহমেদ অন্তত এ ব্যাপারে পূর্বসূরির সঙ্গে একমত। তামিমকে আরও কয়েকবছর জাতীয় দলে দেখতে চান তিনিও। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন কিনা। জবাবে সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘এই ব্যাপারেবিস্তারিত…


