snews

 

সব থানাকে কড়া নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক :: সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতে দেরি না করতে থানাগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকালে জনস্বার্থে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মহানগরের পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে জারি হওয়া পরিপত্রে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। পরিপত্রে বলা হয়, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি/এফআইআর/মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন/বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয়বিস্তারিত…


আশাশুনিতে আল্লামা সাঈদী সাহেবের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন জামাতের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন, এপিএস কলেজের প্রভাষক ইউনিয়ন জামাত আমীর মোঃ আল আমিন। প্রধান অতিথি ছিলেন, জেলা জামাতের আমীর আলহাজ্ব মাও: রবিউল বাশার। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারী মাওঃ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সাবেক চেঢারম্যান মাওঃ আঃ মান্নান, বিএনপি ইউনিয়নবিস্তারিত…


ইরানে বাস উল্টে ৩৫ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি যাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন। হতাহতরা সবাই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা।ইরান জানিয়েছে, ৩০ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচজন প্রাণ হারান। খবর আনাদোলু ও দ্য ডনের। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা যায়, পাগাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোটবিস্তারিত…


সাতক্ষীরায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কাকডাঙ্গা বিওপি‘র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হঠাৎগঞ্জ এলাকায় গোপনে অবস্থানবিস্তারিত…


সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শহরের আমতলা মোড় হতে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারিকেলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টে। এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের পৌর ১ নং ওয়ার্ডের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, ৩ নং ওয়ার্ড সভাপতি মহসিন হোসেন, সদস্যবিস্তারিত…


তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করলেই জাতির স্বপ্ন সত্যি করতে পারব : ড. ইউনূস

অনলাইন ডেস্ক :: তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলে জাতির স্বপ্ন সত্যি করতে পারবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা খুব কঠিন পরিস্থিতি, যাতে আমরা এখন রয়েছি। কিন্তু এটাও সবচেয়ে বড় সুযোগ যা আমরা পেতে পারি। আমাদের কাজ কঠিন, কিন্তু অনেক বেশি সম্ভব। মঙ্গলবার (২০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) নেতারা। এ সময় তিনি এ কথা বলেন। আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে উল্লেখবিস্তারিত…


এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা

দুই দফা দাবি আদায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ)-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে এনআইডি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাতে এক বৈঠক থেকে এ কর্মসূচির ঘোষণা দেন আইডিইএ-২ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান,এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে ইসিতে রাখা এবং আইডিইএ-২ প্রকল্পের নবম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে দুই দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন। আগামীকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এনআইডি সেবা কার্যক্রম। দাবি না মানা পর্যন্ত সারাদেশের সব জেলা-উপজেলা ওবিস্তারিত…


সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে ভারতে যাওয়ার পথে গ্রেফতার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি শফিকুল ইসলামকে (৩৪) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। সন্ধায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান। আটককৃত আসামির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম। তিনি ওই গ্রামের তাইজুল ইসলামের ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০২২ সালের ১ জুন থেকে সাতক্ষীরা কারাগারে বন্দি আছেন। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান বলেন, ‘গতবিস্তারিত…


৫দফা দাবিতে কলারোয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক :: শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তিসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৫ দফা দাবীতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সহ—সাধারন সম্পাদক পরিষদ শেখ আব্দুল কাদের বাচ্চু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। সংবাদ সম্মেলনে উল্লেখিত দাবী গুলোর মধ্যে রয়েছে, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবিস্তারিত…


তালায় গ্রাম্য ডাক্তারের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার তালায় মোঃ হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশ মাইল এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। হাসানুর রহমান চকেরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে এবং স্থানীয় পোড়া বাজারে ফার্মেসির দোকানের ব্যবসা করতেন। তালা সেনাক্যাম্পের পক্ষ থেকে লাশটি উদ্ধারের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার বলেন, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী এক ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। লাশেরবিস্তারিত…