snews
সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২৬ মে শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। আপিলেরবিস্তারিত…
আমার নতুন পথচলা শুরু, রাজপথেই থাকব: এটিএম আজহার
ফাঁসির দণ্ড থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়েই জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই মুক্তির জন্য আল্লাহর প্রতি শোকরিয়া জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই মুক্তির মাধ্যমে নিজের নতুন পথচলা শুরু হয়েছে জানিয়ে জামায়াতের এই সাবেক সেক্রেটারি জেনারেল বলেন, ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে আমৃত্যু তিনি রাজপথেই থাকবেন। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে মুক্তি পাওয়ার পরপর শাহবাগে আয়োজিত দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আজহারুল ইসলাম এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বিস্তারিত…
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পাবে ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শহীদ ও আহত ব্যক্তিদের স্ত্রী, ছেলে ও মেয়ে হিসেবে পরিবারের সদস্যরা এই সুবিধার আওতায় পড়বেন। তবে যদি শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী-সন্তান না থাকেন, সেক্ষেত্রে তাঁদের ভাই বা বোন এই সুবিধা পাবেন। সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০৩০ সালে ই-সিম ব্যবহারকারী হবে ৪৫০ কোটি
বিশ্বজুড়ে স্মার্টফোনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ই-সিম প্রযুক্তি। ক্যালেইডো ইন্টেলিজেন্সের এক গবেষণায় বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ৭৫ শতাংশ স্মার্টফোনে থাকবে ই-সিম সুবিধা। গত বছর যেখানে মাত্র ৫০ কোটি ডিভাইসে ই-সিম ছিল, সেখানে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৪৫০ কোটিতে পৌঁছাবে বলেছে সংস্থাটি। শুধু স্মার্টফোন নয়, ইন্টারনেট অব থিংস ডিভাইসের জন্যও বিশেষ ই-সিম চালু হচ্ছে, যা প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করছে। ই-সিম (ইলেকট্রনিক সিম) হলো একটি ডিজিটাল সিম কার্ড যা সরাসরি ডিভাইসের মধ্যে সংযুক্ত থাকে। এটি স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট ও এলওটি ডিভাইসে ব্যবহারযোগ্য। ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই নম্বরবিস্তারিত…
সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরা নিউজ :: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবিরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ মে) বেলা ১২টায় সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ১ বিচারক মোঃ মায়নুদ্দিন ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে ব্যবস্থা নিতে আদেশ দেন। এ মামলাটি দায়ের করেন- সদরের ভোমরা এলাকার মোঃ ওবায়দুল্যাহ। ১লা জানুয়ারী ২০১৪ তারিখে তার বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে লুটপাট করে তৎকালিন সরকারের পেটুয়া বাহিনী। যার নের্তৃত্বে ছিলেন তখনকার ডিসি নাজমুল আহসান। ২০১৩-১৪ সালেবিস্তারিত…
চুল পড়া কমায় করলা, কীভাবে ব্যবহার করবেন?
গরমকালে প্রায় সবার ঘরে নানা ধরনের সবজির সঙ্গে করলা থাকে। তিতা স্বাদের এই সবজিটি ভাজি বা তরকারি দুইভাবেই খাওয়া হয়। শরীরের জন্য করলা ভীষণ উপকারি। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম-বেশি সবাই জানেন। জানলে অবাক হবেন, চুলের জন্যও করলা কিন্তু উপকারি। অনেকেই চুল সংক্রান্ত সমস্যায় নাজেহাল। চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি— সমস্যার শেষ নেই। এসব সমস্যা সমাধানে শ্যাম্পু, ঘরোয়া টোটকা, শৌখিন প্রসাধনী ব্যবহার করেন। তবুও চুল পড়ার সমস্যা থেকে নিষ্কৃতি মেলে না। এবার চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন করলা। কীভাবে? চলুন জানা যাক- চুলের জন্য কেন উপকারী করলা:বিস্তারিত…
এআই প্রযুক্তি বাড়াচ্ছে সাইবার হামলার আশঙ্কা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত উন্নতির ফলে আগামী কয়েক বছরের মধ্যে সাইবার হামলা শুধু বাড়বেই না, বরং তা হবে আরও অনেক বেশি জটিল, কার্যকর এবং শনাক্ত করা কঠিন—এমনটাই সতর্ক করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে এআই-চালিত সাইবার অপরাধ বিশ্বজুড়ে বড় হুমকি হিসেবে দেখা দেবে। যে সব প্রতিষ্ঠান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে না, তারা হতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। জেনারেটিভ এআই-এর মতো প্রযুক্তির ফলে এখন বাস্তবসম্মত ফিশিং ই-মেইল তৈরি, ম্যালওয়্যার কোড লেখা, এমন কি ব্যক্তি বিশেষকে লক্ষ্য করেবিস্তারিত…
ফজরের নামাজে দোয়া কুনুত পড়ার নিয়ম
ফজরের নামাজ ইসলামের পাঁচটি ফরজ নামাজের একটি। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে মুসলমানগণ এই নামাজ আদায় করেন। এই নামাজে সচরাচর এশার বিতিরের মতো কুনুত পড়া হয় না। কিন্তু মুসলিম উম্মাহর বিপদ মসবিতে বিশেষ পরিস্থিতিতে ফজর নামাজেরই একটি অংশ হলো দোয়া কুনুত বা কুনুতে নাজেলা, যা দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে পড়া হয়। ফজরের দোয়া কুনুত বা কুনুতে নাজেলা কী আরবি قُنُوْت কুনুত শব্দের অর্থ বিনম্র আনুগত্য। نَازِلَة নাজেলা শব্দের অর্থ আকস্মিক দুর্ঘটনা, বিপদ-মুসিবত। পরিভাষায় কুনুতে নাজেলা হলো সেই দোয়া- যা মুসলমানদের উপর প্রাকৃতিক কিংবা কাফিরদের চাপিয়ে দেওয়া বিপদ-মসিবত ও অত্যাচারেরবিস্তারিত…
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল পার্টনার পেল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আগামী তিন বছর ফুটবল সরবরাহ করবে জাপানের খ্যাতনামা ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলটেন। এই লক্ষ্যে বাফুফের সঙ্গে একটি তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, মলটেন বাফুফেকে মোট ৪ হাজার ফুটবল সরবরাহ করবে, যার মধ্যে ২ হাজার ফুটবল সম্পূর্ণ বিনামূল্যে দেবে কোম্পানিটি। এতে করে ফেডারেশনের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তিনি বলেন, ‘মলটেনের সঙ্গে আমাদের তিন বছরের একটি চুক্তি হয়েছে। তারা আমাদের চার হাজার ফুটবল দেবে, যার অর্ধেক তারা ফ্রি দিচ্ছে। এতে আমাদেরবিস্তারিত…
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী জুনের পরে নয়। বৃহস্পতিবার (১৫ মে) দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে তিনি এই নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করেননি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংকখাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একইসঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত…


