snews
ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত এর ঝাউডাঙ্গা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক সাতক্ষীরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক দৈনিকবিস্তারিত…
বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারত, আমেরিকা বা চীন নয়। শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে আন্দোলন করছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।
সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
শাহ জাহান আলী মিটন :: সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, আনন্দ টিভির জেলা প্রতিনিধিবিস্তারিত…
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার নাম রয়েছে ‘নেতা’ ক্যাটাগরিতে। আর এই একই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম। প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, একজনবিস্তারিত…
ঝাউডাঙ্গায় ওর্য়াড বিএনপি’র সভাপতির স্ত্রী ইয়াবাসহ আটক
ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরায় নিজ বাড়ীর সিলিং ফ্যানের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২শত পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা। বৃহস্পতিবার (১৭ই এপ্রিল) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ২নং ওর্য়াডের পাথরঘাটা গ্রামে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত নারীর স্বামী কৌশলে পালিয়ে যায়। আটককৃত নারীর নাম শাহানারা খাতুন। সে ২নং ওর্য়াড বিএনপির সভাপতি হারুনার রশীর ওরফে হারুন এর স্ত্রী। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় নিজ বাড়ীতে থেকে কতিপয় মাদকব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপনবিস্তারিত…
ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সাকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অত্র এলাকার হাজীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আব্দুল বারী, আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব আজহারুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ গোলামবিস্তারিত…
ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল
ডেস্ক নিউজ :: যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন স্থানে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় “আমরা মুসলিম উম্মাহ” এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) আসর নামাজ বাদ কলারোয়া উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পলাশের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেকবিস্তারিত…
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর খালেদা জিয়ার পাশে ছিলেন তাঁর বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয় বলে বিএনপির সূত্রে নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশে ফিরেছেন। তবে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরবিস্তারিত…
চালককে অজ্ঞান ইজিবাইক ছিনতাই
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমাবার (১৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায়। ইজিবাইক চালকের নাম মুস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে। জানা যায়, মুস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় আজও সকালে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে যায়। শাঁকদহা ব্রীজ সংলগ্ন এলাকায় কে বা কারা অচেতন করে ফেলে রেখে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বর্তমানে সে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফ্যাসিবাদী মুখাকৃতি সামনে রেখে শেষ হলো ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে পালিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবার ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিফটি সবার সামনে রাখা হয়েছে। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী। এ ছাড়া রঙ বেরঙের পোশাকে আপামর জনতা, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে। আজ সোমবার সকাল ৯টা ৩ মিনিটে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়। এরপর এটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে সাড়ে ১০টায় পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। শেষে মোটিফগুলো সবার দেখার জন্য চারুকলায় রাখা হয়েছে। এবারেরবিস্তারিত…


