snews

 

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষবিস্তারিত…


শ্রমিক ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস, ২০২৫ উপলক্ষে আজ বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরোনো বাংলাদেশের মতো থেকে যায়। আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমেবিস্তারিত…


আজ মহান মে দিবস

আজ বৃহস্পতিবার, ১ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস, যা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। এবারের প্রতিপাদ্য— ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকদের আট ঘণ্টা কাজের দাবিতে সংঘটিত আন্দোলনের স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে। ওই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বহু শ্রমিক, যাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আজ বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছুটি ঘোষণা করা হয়। বাংলাদেশে এবারের মে দিবস উপলক্ষে মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত…


আইফোন ১৭ প্রো পাওয়া যাবে নতুন রঙে

৭৪১ কোটি ডলার মূল্যে (বাংলাদেশি মুদ্রায় ৮৯ হাজার ৯৬০ কোটি ২১ লাখ টাকা) ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের সরকারি পর্যায়ে ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের কাজও সম্পন্ন হয়েছে। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে অনুমোদন দেন। মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য ৭ জন। প্রসঙ্গত, ফ্রান্সের তৈরি রাফায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানেরবিস্তারিত…


জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এক সৌজন্য বৈঠকে মিলিত হন। রোববার (২৭ এপ্রিল) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সম্প্রতি আমিরে জামায়াতসহ আমরা ব্রাসেলস সফর করেছি। সেখানে বেলজিয়াম সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উন্নয়ন-অগ্রগতিসহ নানা বিষয়ে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, নারীবিস্তারিত…


সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াত আমিরের

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সক্ষমতার প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিয়ে ভুগছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। এ সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতেরবিস্তারিত…


ভারতে যুবককে হত্যার পর ভিডিও প্রকাশ ‘২৬০০ মুসলিমকে মারব’

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ২৬ জনকে হত্যার পর অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারী। এসবের মধ্যেই গত ২৩ এপ্রিল মধ্যরাতে দেশটির আগ্রাতে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গুলফাম নামে ওই মুসলিম যুবক আগ্রায় একটি বিরিয়ানির দোকান চালাতেন। সংবাদমাধ্যম দ্য প্রিন্ট শুক্রবার (২৫ এপ্রিল) জানিয়েছে, ওইদিন রাতে তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলফামকে গুলি করে। ওই সময় দোকান মোছার কাজ করছিল তার চাচাত ভাই সাইফ আলী। ওই দুস্কৃতিকারীরা এসে কোনো কথা না বলেই গুলফামের বুকে গুলি ছোড়ে। সাইফ আলী তখন বেরিয়ে আসলে তার দিকেও গুলি ছোড়া হয়। তবেবিস্তারিত…


সাতক্ষীরায় শিল্পী কবির বিন সামাদের মাহফিলে বাধা, অকথ্য ভাষায় গালি

ডেস্ক নিউজ :: প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী কবির বিন সামাদের সাতক্ষীরার আলিপুর চেক পোস্ট এলাকার একটি মাহফিলে বাধা দিয়েছে ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেছেন আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র বহিস্কৃত নেতা আব্দুর রউফ। বুধবার (২৩ এপ্রিল) রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুর চেক পোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। মাহফিলে চেয়ারম্যান আব্দুর রউফ কবির বিন সামাদকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন করে। তার প্রশ্নটা ছিল ইউটিউব দেখে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবে অনেক কিছুই আসে। তিনি কবির বিন সামাদকে প্রশ্ন করার নামে তাকে অপমানিত ও তাকে ভার্সনা করেন। তার প্রশ্নটাবিস্তারিত…


‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য

‘একটি বাক্সে ভোট পাঠাতে’ সমমনা পাঁচ ইসলামি রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে এ বিষয়ে নেতারা একমত হন। এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সঙ্গে আজকের সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ওবিস্তারিত…


চারদিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতেবিস্তারিত…