snews

 

ফের জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির ‘আমির’ নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২৮ কার্যকালের জন্য নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটগ্রহণ হয়েছিল গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে। ভোট গণনা শেষ করে দায়িত্বপ্রাপ্ত টিম ফল প্রস্তুত করেন এবং নির্বাচনবিস্তারিত…


নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ :: ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীরবিস্তারিত…


জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ। আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকেরবিস্তারিত…


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক নিউজ :: দেশের বেসরকারি স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েন এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিস্তারিত অফিস আদেশে পড়ুন…


ভোট বানচালের চেষ্টা করবে নানা শক্তি, সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি নানা শক্তি চেষ্টা করবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি যত ঝড়ঝাপ্টাই আসুক তা অতিক্রম করতে নির্দেশ দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেকবিস্তারিত…


জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়: পরওয়ার

ডেস্ক নিউজ :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের আশঙ্কার কথা তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, তা যেন বাধাগ্রস্ত না হয়। রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই অভিযাত্রা টিকিয়ে রাখতে হলে জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে এবং দেশের ভেতরে-বাইরে সক্রিয় অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরুবিস্তারিত…


সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :: আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। এতে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৫২ জন, সীমান্ত নিরাপত্তাবিস্তারিত…


আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে আফগানিস্তান শান্তি চায় কিন্তু ইস্তাম্বুলে আলোচনার সময় চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ ‘প্রকাশ্য যুদ্ধ’ হবে। প্রতিবেশী দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েকদিন পর শনিবার তিনি এ মন্তব্য করলেন। শনিবার থেকে শুরু হওয়া এবং রবিবার পর্যন্ত অব্যাহত থাকার আশা করা হচ্ছে ইস্তাম্বুলের আলোচনা। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে খারাপ সীমান্ত যুদ্ধের পরে সহিংসতার পুনরাবৃত্তি রোধে পাকিস্তান ও আফগানিস্তানের সর্বশেষ প্রচেষ্টা এটি। দোহার যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী বাস্তবায়নের জন্য একটি ব্যবস্থা তৈরি করার জন্য এইবিস্তারিত…


নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি

ক্রীড়া ডেস্ক :: নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত এবং দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড লড়বে ফাইনালে যাওয়ার লড়াই। বুধবার (২৯ অক্টোবর) গৌহাটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর নাবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাঠে নামবে স্বাগতিক ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আশ্চর্যের বিষয়, ২০১৭ সালের আসরের সেমিফাইনালেও একই দলগুলোর এমন লড়াই হয়েছিল। এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ পর্ব শেষ করেছে অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) ইন্দোরে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া সেইবিস্তারিত…


থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

আন্তর্জাতিক ডেস্ক :: থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা এবং দেশটির সাবেক রানি সিরিকিত মারা গেছেন। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিক্কেই এশিয়ার বরাত দিয়ে থাই রয়্যাল প্যালেস জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুল্যাদেজের সহধর্মিণী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান এবং এই দম্পতি ছয় দশকেরও বেশি সময় একসঙ্গে ছিলেন। রাজা মাহা ভাজিরালংকর্ন রাজপ্রাসাদে রাজকীয় মর্যাদায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।বিস্তারিত…