snews
মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’ তিনি বলেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরিবিস্তারিত…
ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত
আল মুজাহিদ, ফিংড়ী :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মুহা. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহা.বিস্তারিত…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের সঙ্গীতা মোড় হতে জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোজাহার আলী পেট্রোল পাম্পের সামনে জেলা বিএনপি’র বর্ণাঢ্য র্যালিতে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, সদর উপজেলাবিস্তারিত…
ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত
রুহুল কুদ্দুস, ধুলিহর :: সাতক্ষীরা সদরের ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ডের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল হতে বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ১ নং ওয়ার্ডের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ধুলিহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুব বিভাগের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সন্চলানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার দাওয়াহ বিভাগের সভাপতি ও জেলা কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলারবিস্তারিত…
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক :: সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ তার নেতৃত্বাধীন সরকারের ৩৭ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে— সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া’আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারীবিস্তারিত…
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ
ডেস্ক নিউজ :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের পরই তার দল নির্বাচনের দিকে অগ্রসর হবে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সনদে কোনো মতভেদের সুযোগ নেই। যেটুকু ঐকমত্যে গৃহীত হয়েছে সেটিই থাকবে, বাকিটা জনগণই নির্ধারণ করবে।’ নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে জুলাই চার্টার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচন জুলাই সনদের আইনগত কাঠামোর ভিত্তিতেই অনুষ্ঠিত হবে, যা ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটাবে। নাহিদ বলেন, ‘আমরা চাইবিস্তারিত…
প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
ডেস্ক নিউজ :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম ধাপে যাদের ছয় বিভাগ থেকে বেছে নেওয়া হবে। ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) থেকে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd)। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সহকারীবিস্তারিত…
সাতক্ষীরায় একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় একই পরিবারের চারজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরা হলেন, যতীন্দ্র নাথ দাশ ও ঊষা রানী দাশের ছেলে জয়দেব দাশ, বর্তমানে মোঃ আব্দুল্লাহ (৫৩)। তাঁর স্ত্রী ডলি, বর্তমানে মোছাঃ আমিনা (৪২), তাদের মেয়ে আনিকা দাশ বর্তমানে আনিকা তাসনিম (১৯) ও আনিশা দাশ, বর্তমানে আনিসা আতকিয়া (৬)। এদের বাড়ি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা (আলিয়া মাদ্রাসা) পাড়ায়। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তনিমা মন্ডল তনি গত ২০ আগষ্ট এফিডেভিটের প্রত্যায়িত করেন। এর আগে ২০২৪ সালের ৪ এপ্রিল উল্লিখিত আদালতে ৭৮৮ নংবিস্তারিত…
ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল
ডেস্ক নিউজ :: অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না। শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য ৩১বিস্তারিত…
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কয়রা উপজেলা সদরে র্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা ৬ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু,বিস্তারিত…


