ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেবে বিএনপি

ডেস্ক নিউজ :: আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই।

আলেম-ওলামাদের বাদ রেখে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপস করেনি।

ইমাম ও খতিবদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

জাতীয় এই ইমাম-খতিব সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।






সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান