snews
নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ডেস্ক নিউজ :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে বিকাল সাড়ে ৩টায় তারাবিস্তারিত…
মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর
ডেস্ক নিউজ :: চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক ছিলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদেরবিস্তারিত…
নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা
ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা বলেন,বিস্তারিত…
সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জের হাফেজ আব্দুল গফুর
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জেলার জাতীয় ইমাম সমিতির শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার হাফেজ মাওলানা আব্দুল গফুর। তিনি কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি ও দিদার ই-এলাহী জামে মসজিদের পেশ ঈমাম ও কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসাবে কর্মরত আছেন। গত বুধবার (১২ নভেম্বর) সকালে কালিগঞ্জ উপজেলা জাতীয় ঈমাম সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ মাওলানা আব্দুল গফুর উপজেলার গনপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সুপারসহ অনেক সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব করে আসছেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সহ সভাপতিদ্বয়, সেক্রেটারীসহ উপজেলা কমিটির সর্বস্তরের ইমাম, আলেম-ওলামা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড়ের কাছে সাতক্ষীরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আজিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তার দ্রুত সুস্থতা কামনা করেবিস্তারিত…
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহীদ আসিব চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্রআন্দালনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান,শহর সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ। নেতারাবিস্তারিত…
গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, গণভোটের আড়ালে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে কিনা, তা ভেবে দেখতে হবে। কেউ বিএনপির বিজয় ঠেকাতে চাইলে তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, ‘বর্তমান দুর্বল সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হতে হবে।’বিস্তারিত…
আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল
ডেস্ক নিউজ :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আট দল। দলগুলো আজ বুধবার আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বলছে, নিরাপত্তা শঙ্কা নেই। তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিকে মাঠে থাকতে অনুরোধ করা হয়। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকেবিস্তারিত…
৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সুপারিশ
ডেস্ক নিউজ :: ৪৯তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য পিএসসি মনোনয়ন দিয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পিএসসি।
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে নির্বাচন হবে না: জামায়াত আমির
ডেস্ক নিউজ :: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য চাব্বিশে কোনো নির্বাচন নেই। জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে? মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরবিস্তারিত…


