snews

 

মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া গত ১ জুলাই ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।


ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪ লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৪টি অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের পূর্ব দিকের ৩ নম্বর বাড়িতে লাশগুলোর সন্ধান মেলে। সকাল পৌনে ৮টার দিকে লাশগুলো বের করেন উপস্থিত কয়েক জন। যে বাড়িতে লাশগুলো পাওয়া গেছে তার একটি ভবনে সংগীতশিল্পী রাহুল আনন্দ থাকেন। গতকাল সোমবার বঙ্গবন্ধুর বাসভবন তথা স্মৃতি জাদুঘরসহ আশপাশের ৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর চারটি বাড়িই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আওয়ামী লীগের কাজে ব্যবহার হয়ে আসছিল। এ ছাড়া ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিও। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীসহবিস্তারিত…


জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।


রাস্তায় নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিন ধরে চলা সহিংসতার কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। গতকাল শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। আজ রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিন্যাল নিয়ন্ত্রণ করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলা মোটর, শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায়। বিজয় সরণির মোড়ে দেখা যায়, কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়িরবিস্তারিত…


পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে, বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে, দেশের বর্তমানবিস্তারিত…


অন্তর্বর্তী সরকার গঠন হবে, সব হত্যার বিচার হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। েআজ সোমবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ তথ্য জানান। সেনাপ্রধান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে। সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে। জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি।বিস্তারিত…


যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত ৬

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ। শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত প্রায় শতাধিক। যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি কল সেন্টার থেকে জানানো হয়, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজবিস্তারিত…


সময় ও একাত্তরের সম্প্রচার বন্ধ

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর কট্টর আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত বিভিন্ন গণমাধ্যমে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেসরকারি টেলিভিশন সময় ও একাত্তরের। চ্যানেল দুটির সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া ইনডিপেনডেন্ট নিউজের সরাসরি সম্প্রচার বন্ধ রয়েছে। সময় নিউজের কর্মকর্তারা জানান, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আকস্মিকভাবেই বাংলামোটরে তাদের কার্যালয়ে হামলা চালায় একদল ব্যক্তি। ওই সময় কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর শুরু করে। এছাড়া সংবাদকর্মীদেরও মারধর করা হয়। কার্যালয়ে হামলার পাশাপাশি সড়কে সময় নিউজের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায় কূটনৈতিক এলাকায় একাত্তরবিস্তারিত…


দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ জন হাজী, ৬৫ জনের মৃত্যু

এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৫২ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫১ জন, মদিনায় পাচঁজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন। সোমবার (১৫ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে আরো বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৯ হাজার ৭৪২ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৯৬টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৪, সৌদি এয়ারলাইন্স ৭৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশেবিস্তারিত…


মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য : প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নেমে দেওয়া স্লোগান নিয়ে মনোক্ষুণ্ন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটিকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার বাহিনী যেভাবে এদেশে অত্যাচার করেছে। তাদের সেই অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না।’ সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহের ২০২৪-২৫ অর্থবছরের ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ এবং ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা-বোনবিস্তারিত…