hannansb
কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন
কয়রায় কৃষি জমির মাটি কেটে নেওয়ায় ক্ষতি পুরনের দাবিতে জমির মালিকদের সংবাদ সম্মেলন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি কেটে নেওয়ায় ক্ষতিগ্রস্ত ৩১ জন জমির মালিক ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার(২৬ এপ্রিল) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য জমির মালিকদের পক্ষে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চোরামুখা গ্রামের কর্ণধর মন্ডল বলেন, উপকূলীয় জনপদ কয়রার দক্ষিণ বেদকাশীতে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে তাদের জীবন চলে। টেকসই ভেড়িবাঁধ তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকার কর্তৃক পুনর্বাসন প্রকল্পের আওতায় পাউবো সাতক্ষীরা পওরবিস্তারিত…
কালিগঞ্জে বিএনপির সদস্য নবায়নে সার্চ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে সার্চ কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি ও শের আলী। সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জবিস্তারিত…
কলারোয়ায় সাংগঠনিক সভায় সাবেক এমপি হাবিব
নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে—
কামরুল হাসান।। সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক টিম প্রধান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি সংগঠনের তৃণমূল পর্যায়ের ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের সকল পর্যায়ের কমিটি গঠন করতে হবে ও সাংগঠনিক বুনিয়াদ সুদৃঢ় করতে হবে। শুক্রবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিট গঠন প্রক্রিয়া সম্পন্নবিস্তারিত…
সাতক্ষীরার কলারোয়ায় মায়ের হাতে শিশু খুন
কামরুল হাসান।। কলারোয়ায় ঘুমন্ত শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়ার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা । নিহত দেড় বছরের শিশু খাদিজা খাতুন কলারোয়ার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। ঘাতক মা আসমা খাতুৃন (২৪) বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে। জানা গেছে, সম্প্রতি আসমা খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে তার মা আলেয়া খাতুন বৃহস্পতিবার আসমাকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে পিতার বাড়ি বাটরায় নিয়ে আসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় রেখেবিস্তারিত…
পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
পরিতোষ কুমার বৈদ্য::শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি::সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সাল থেকে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, পদ্মপুকুর ও কৈখালী ইউনিয়নে কাজ করছে। ২৪ এপ্রিল সকাল ৯:০০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে ২য় ব্যাচে ১ দিন ব্যাপী পুরুষ সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সিসিডিবি এর কমিউনিকেশন সমন্বয়কারী প্রবীর কুমার দাস, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের সদস্যদের স্বামীরা। মোঃ নাঈম হোসেন বলেন, এমন একটিবিস্তারিত…
আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।। কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডি এল আই-১(DLI) এর আওতায় উত্তম কৃষি চর্চা (GPA) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা(GAP) সার্টিফিকেশন এর উপর এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ও দ্যা ওয়ার্ল্ড ব্যাংক ও ইফাদ এর অর্থায়নে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। প্রশিক্ষণ প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় এসবিস্তারিত…
মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি : এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শায় মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা কলেজ অডিটোরিয়ামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অত্র কলেজর অধ্যক্ষ হাসানুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক আসলাম হোসেন, কলেজ পরিচালনাবিস্তারিত…
বিএনপির কর্মশালায় তারেক রহমান
আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামীলীগ বিগত ১৫/১৬ বছরে গােটা জাতিকে বিভক্ত করে রেখেছিল। আমরা জাতিকে বিভক্ত করতে চাইনা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশী। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজ বুধবার (২৩ এপ্রিল) সৈয়দপুর, নীলফামারী ও রংপুর জেলায় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। কর্মশালার শেষ বেলায় অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেকবিস্তারিত…
কয়রায় ঘেরের মাছ ও ফসল লুটপাটকারিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ঘেরের মাছ লুট ও জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের শফিকুল ইসলামের পুত্র মোঃ জহুরুল ইসলাম। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে উপস্থিতি হয়ে সংবাদ সম্মেললের মাধ্যমে লিখিত বক্তব্য তিনি বলেন, কযরা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামের কালাম সরদার (৫০) সালাম সরদার (৪৫) মারুফ বিল্লাহ (২৬) মহিবুল্লাহ (২৩), মাসুমা খাতুন (৪৫),সহ অজ্ঞাত আরও ৫/৬ জন আমার মৎস্য ঘেরের মাছ লুটপাট করে নেওয়ার পাশাপাশি চাষকৃত জমির ধান কেটে নিয়েছে। এ ব্যাপারেবিস্তারিত…
কয়রায় ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে কয়রায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় এ উপলক্ষে কয়রা সদরে মিছিল শেষে তিনরাস্তার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, মাওলানা গোলাম মোস্তফা, মোতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, মাস্টার জামাল ফারুক জাফরিন, আঃ গফফার, মাসুদুর রহমান, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, শফিকুলবিস্তারিত…


