শেষ হলো পাকিস্তানি অভিনেতার বলিউড সিনেমার কাজ
নিউজ ডেস্ক :: পাকিস্তানি শিল্পীদের বলিউডে আগে নিয়মিত অভিনয় করতে দেখা যেত। তবে ২০১৬ সাল থেকে বি-টাউনে তাদের কাজ একেবারই বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘আবির গুলাল’। এতে অভিনয় করেছেন বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে।
লন্ডনে এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজ। ছবিটি প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স এবং আরজে পিকচার্স। প্রধান প্রযোজক হিসেবে রয়েছেন ভিবেক বি আগারওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী। সিনেমাটি ইউকের বিভিন্ন মনোরম স্থানে শুট করা হয়েছে।
বলিউড হাঙ্গামার সূত্রে জানা যায়, আবির গুলাল’ সিনেমার সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। এখন এডিটং, ডাবিংসহ বাকি কাজ করা হবে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দুই তারকা ফাওয়াদ খান এবং বাণী কাপুর তাদের সিনেমার টিমের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিতে ফাওয়াদ খানের স্ত্রী সাদাফ খানও তার পাশে দাঁড়িয়ে আছেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে।
সিনেমাটিতে দুজনের একটি জার্নি তুলে ধরা হবে, যা না বুঝেই একজন আরেকজনকে সেরে উঠতে সাহায্য করে। এগিয়ে যায় অপ্রত্যাশিত এক পরিণতির দিকে। সিনেমাটি পরিচালনা করছেন আরতি এস বাগদি। তবে কবে কোন প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র :কালবেলা
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


