সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর সাড়ে ৫টার দিকে বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর এলাকার মো. আকবর গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা থানার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম সাতক্ষীরা নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ