সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের

নিউজ  ডেস্ক  ::  মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি— এই প্রশ্ন তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ বুধবার বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রশ্ন করেন।

কিন্তু ওই ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার একটিতেও সাকিব আল হাসানের বাবাকে আসামি করা হয়নি। এতে ছাত্রদল খুবই উদ্বেগ প্রকাশ করেছে। আমরা সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি৷ এ সময় তিনি ছাত্রদলের সিনিয়র নেতা হত্যা এবং শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের কাজ দ্রুত সময়ে শেষ করতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান৷

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিবারের সঙ্গে গতকাল তিনি দেখা করেন এবং আজ সকালে মেহেদী হাসানের কবর জিয়ারত করেন।

এরপর সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রলীগের মতো জোর করে মিছিলে নেওয়া, শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্ত হবে না ছাত্রদল।

সূত্র :দেশ রূপান্তর


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান