আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, ফরেস্টার রেজাউল করিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বাঁকড়া, কুন্দুড়িয়ায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মান, হিমখালী-বদরতলা গেটের খাল ইজারা বন্দ রাখা, খাজরায় ল্যাট্রিন ও পানির ট্যাংকি স্থাপন কাজ দীর্ঘ ৩ বছরে সম্পন্ন না হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ