আশাশুনিতে পুলিশী অভিযানে ৩ আসামী গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি :: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ও নিয়মিত মামলার আসামীসহ ৩ আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।:

আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মোমরেজ আলী মোল্লা, এএসআই মোঃ হাসান, এএসআই মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় সিআর-১৪৫/১৭ (আশাঃ), এস/সি-৭৪০/১৮ (৬ন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত) এর আসামী গাজীপুর আলিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক মোসলেম উদ্দীন, নিয়মিত মামলা ৩(১০)২৪ এর সন্দিগ্ধ আসামী বুধহাটা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে এজদানকে গ্রেফতার করেছেন।

অপরদিকে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, এএসআই মোঃ আনিসুর রহমানের সহায়তায় ৯ টি ছোট-বড় গাঁজা গাছ সহ হিজলিয়া গ্রামের মৃত আবদার আলী গাজীর ছেলে সহিদুল ইসলামকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় মাদক আইনে ১৪(১০)২৪ নং মামলা রুজু করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল