শপথ নিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন

শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য আয়োজিত রুকন সম্মেলনে আমিরে জামায়াতের পক্ষ থেকে নব নির্বাচিত সিটি আমিরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদের সদস্যরা। শপথ শেষে অতিথিরা ও নব নির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট প্রদান করেন। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।

সূত্র :কালবেলা নিউজ





সম্পর্কিত সংবাদ

  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল