সংগীতশিল্পী সুজেয় শ্যাম এর মহাপ্রস্থানে ওয়ার্কার্স পার্টি গভীর শোকাহত
খুলনা প্রতিনিধি :: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই। বরেণ্য এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুজেয় শ্যামের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন।
সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভ‚মি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।
একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।
সংগীতে অবদানের জন্য তিনি ২০১৮ সালে একুশে পদক এবং এর আগে ২০১৫ সালে পান শিল্পকলা পদক।
সুজেয় শ্যামের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটি।
সম্পর্কিত সংবাদ
বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
সারাদেশের মতো বরিশাল বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকেবিস্তারিত…
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহবিস্তারিত…


