হাথুরুর বাংলাদেশ অধ্যায় কি আজই শেষ হচ্ছে?

নিউজ  ডেস্ক  :: আজ সকাল থেকেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর পর দুপুর ১টার পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় সভাপতি ফারুক আহমেদ বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন। বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের ইস্যু জানায়নি বিসিবি। তবে সূত্র জানাচ্ছে, হাথুরুকে নিয়েই সংবাদ সম্মেলন।

আর সেখানে তাকে ছাটাই করার খবর জানাতে পারেন ফারুক আহমেদ। এর আগে দায়িত্ব নিয়েই নতুন বিসিবি সভাপতি বলছিলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি ।

এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব।এরপর বাকিদের সঙ্গে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেব ।

তারপরে…আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো। ‘-যোগ করেন ফারুক আহমেদ ।
সূত্র :যুগান্তর নিউজ






সম্পর্কিত সংবাদ

  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়