রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইইউ
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক ::
ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহের অভিযোগে নতুন এই নিষেধাজ্ঞার কবলে পড়ল ইরান। লুক্সেমবার্গে ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। সেখানে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে মিসাইল দিয়ে সহায়তা করেছে তেহরান। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
এতে বেলা হয়, ইরানের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা এবং তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি যারা এই মিসাইল রাশিয়ার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল, যারা ওই মিসাইল রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিল, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে ইউরোপীয়ান ইউনিয়ন একাধিকবার ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহের ক্ষেত্রে ইরানকে বার বার সতর্ক করা হয়েছে। কিন্তু অভিযোগ, ইরান কখনোই তা কানে তোলেনি। ইরান জানিয়েছে, মস্কোর সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক চুক্তি আছে। ইরান যা করেছে, তার সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
ইইউ-এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন ও ইসরাইল। যে কোনো আক্রমণকারী দেশকে অস্ত্র পাঠানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ইরানের কাছে একটি বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সন্ত্রাসকে মদত দিলে তার ফল ভুগতেই হবে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


