কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন সাইফুল্লাহ আজাদ
কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়া ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাইফুল্লাহ আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতিসহ ৪ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এরা হলেন: সহ-সভাপতি আবুল কাশেম গাজী এবং সদস্য সামছুল হক, আলী বক্স গাজী, মোবারক আলি বিশ্বাস ও রুহুল আমিন। অপরদিকে মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না পারভীন। সূত্রমতে, তফশিল অনুযায়ী মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
সভাপতি ও সহ-সভাপতিসহ ৪ পুরুষ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ব্লক-৫ ও ব্লক-৬ এ একাধিক প্রার্থী থাকায় ওই দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়। কলারোয়া ইউসিসিএ লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি অনিমেষ কুমার দাশ এবং সদস্য মুর্শিদ আলম ও রাসেল রানা সাক্ষরিত ফলাফল শিটে এ তথ্য নিশ্চিত করা হয়।
« নাছিম ফারুক খান মিঠু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ভূমিহীন আন্দোলন সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সভা »
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহীবিস্তারিত…
কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
ডেস্ক নিউজ :: কলারোয়া প্রতিদিন পরিবারের উদ্যোগে বাংলাদেশ বি-কিপার্স অ্যাসোসিয়েশন (BBKA)-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃবিস্তারিত…


