৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক

নিউজ ডেস্ক :: ৫ প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড। গত ২রা অক্টোবর ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সাদ মুসা গ্রুপ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., এফএমসি ডকইয়ার্ড লি. ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন এবং ব্রডওয়ে রিয়েল এস্টেট লি.কে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৫ হাজার ৬২৪ কোটি টাকা। ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত নির্দেশনা পরিপালন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে সাদ মুসা গ্রুপ, আগ্রাবাদ শাখা, খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ২৮১ কোটি ২৭ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেঙটাইল মিলস লি., দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৯৮৬ কোটি ৯৬ লাখ, এফএমসি ডকইয়ার্ড লি. দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ২৩৯ কোটি ৩৩ লাখ ও এর অপর সহযোগী প্রতিষ্ঠান ফ্রেন্ডস মাল্টি ট্রেড করপোরেশন দিলকুশা শাখা খেলাপি ঋণের পরিমাণ ৩৭৬ কোটি ১৬ লাখ, ব্রডওয়ে রিয়েল এস্টেট লি. মহাখালী শাখা খেলাপি ঋণের পরিমাণ ৭৪১ কোটি ৩২ লাখ টাকা।

এসব প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে ব্যাংকটি। পর্ষদ কর্তৃক তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন