কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

ষ্টাফ রিপোটার (এম এ আজিজ ) : সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া হাইস্কুলে, ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আজ (১৯শে সেপ্টম্ববার)বৃহস্পতিবার  সকাল ১১টায় স্কুলে হলরুমে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা, নাতে রসূল, হামদ্, সীরাত সহ ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের  সহকারী শিক্ষিকা তাছলিমা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালামের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, হামদ্, নাতসহ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে নিজ অর্থায়নে পুরুস্কার বিতরন করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেন। স্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র/ছাত্রীদের অংশগ্রহন ছিলো বেশ লক্ষণীয় । অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলনা জাহাঙ্গীর হোসেন।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ