কমঃ সীতারাম ইয়েচুরির মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক জ্ঞাপন

 

খুলনা প্রতনিধিি :: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও তাঁর পরিবার এবং পার্টির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীতারাম ইয়েচুরি ভারতের নতুন ধারার জনবান্ধব কমিউনিস্ট নেতা ছিলেন। সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাঁর মধ্যে পাণ্ডিত্য ও জনপ্রিয়তার একটা সংমিশ্রণ ছিল। বক্তা হিসেবেও তিনি আকর্ষণীয় ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল