সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী ২০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেওয়া এ অনুদানে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার চেক দেওয়া হয়।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পাওয়ার হাউস রোডের বসুন্ধরা টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
অনুদান পাওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ রয়েছেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: হাবিবুর রহমান, সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবিধাভোগীরা তাঁদের আর্থিক সংকটের সময়ে এ সহায়তা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, অনুদানের এই অর্থ তাঁদের প্রয়োজনীয় খরচ ও চিকিৎসাসহ বিভিন্ন জরুরি কাজে সহায়তা করবে।
চেক হাতে পেয়ে সুবিধাভোগীরা সরকারের সমাজকল্যাণমূলক এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পর্কিত সংবাদ
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…


