আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিএসটিআই খুলনা, মেট্রোলজি (ভৌত) এর পরীক্ষক রহিজ আহমেদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০০৮ এর ২৪/১ ধারায় ২০০০ টাকা করে ৪০০০ টাকা এবং ভাই ভাই ওয়েল মিল প্রোঃ উদয় সাধুকে একই ধারায় ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:: তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত…
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…


