বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকালে আলামিন ট্রাস্ট কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল সহকারী পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আজিজুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মুকুল।
সভায় সাতক্ষীরা জেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে দায়িত্বশীলদেরকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান ।
সম্পর্কিত সংবাদ
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায়বিস্তারিত…


