আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা:: তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক নেতৃত্ব বিকাশমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই আগস্ট সোমবার দুপুর ১টা ২০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে উদারতা যুব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে অষ্টম থেকে দশম শ্রেণির লিঙ্গসমতার ভিত্তিতে নির্বাচিত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সঞ্জীব কুমার দাশ। তিনি নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ, দলগত কাজ, দায়িত্ববোধ এবং সমাজ ও দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ। তিনি তরুণদের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্বে প্রস্তুত করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার ও দশম শ্রেণির শিক্ষার্থী আলীপ হোসেন সহ অনেক শিক্ষার্থী নেতৃত্ব বিকাশ ও তরুণদের অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। প্রধান অতিথি সঞ্জীব কুমার দাশ বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর দেন এবং নেতৃত্ব বিকাশে শিক্ষাজীবন থেকেই দায়িত্ব গ্রহণ, অন্যের মতামতকে সম্মান ও দলগতভাবে কাজ করার পরামর্শ দেন। তবে আয়োজনের মূল আলোচনায় গুরুত্ব পায় তরুণদের নেতৃত্ব, অংশগ্রহণ, দক্ষতা বিকাশ এবং আগামীর বাংলাদেশ নির্মাণে তাদের ভূমিকা। উদারতা যুব ফাউন্ডেশনের এ অংশগ্রহণমূলক উদ্যোগে শিক্ষার্থীরা নেতৃত্ব সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি নিজেদের প্রশ্ন ও মতামত প্রকাশের সুযোগ পায়, যা তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাইমিনুল, দেলোয়ার, আবু তাহের, আলামিন, সোহেল, হৃদয়, জুবায়েরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সেমিনার শেষে কলিমাখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জলবায়ু সহনশীলতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ ।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…


