অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
ডেস্ক নিউজ :: বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলাধীন বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ২০ই জুলাই সোমবার প্রধান শিক্ষককে এ কারণ দর্শানোর নোটিশ দেয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়, ১৩ই জুলাই ২০২৬ইং তারিখে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় ভোকেশনাল স্তরে গ্রাইচুইটি ফান্ডের ৩,৬৬,০০০/- (তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকা নিয়ম বহির্ভূত ভাবে উত্তোলন ও ১৩ (তেরো) মাস পরে শিক্ষকদের বেতন হিসাবে বিতরণ করা হয়েছে। ইহা অপরাধ পর্যায়ে পড়ে ও দোকান ভাড়ার জামানত বাবদ ১,৮৭,২০০/- (এক লক্ষ সাতাশি হাজার দুইশত) টাকা নগদে গ্রহণ করে ব্যাংকে জমা ও ক্যাশ খাতা অনুসরণ করা হয়নি। এমনকি খরচের ভাউচার প্রদর্শন করা হয়নি বলে তদন্ত কমিটি উল্লেখ করেছে। ইহা টাকা আত্মসাতের শামিল। এজন্য “কেন আপনার প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবেনা” পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশ দিতে বলা হয়েছে। অপর দিকে ভোকেশনাল স্তরে গ্রাইচুইটি ফান্ড হতে উত্তোলিত ৩,৬৬,০০০/- (তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকা ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে উক্ত ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আবুল কাশেম এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠায় অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটির রিপোর্টে স্কুল ফান্ডের অর্থ আত্মসাতের খবর উঠে আসে। সেখানে অনিয়ম পাওয়ায় চাকুরী বিধি অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরাবিস্তারিত…
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…


