কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়
কামরুল হাসান।। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ইউএনও আরিফুল ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কামরুল হাসান।। কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে একবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭আগস্ট) সকাল ১১টায়বিস্তারিত…


