ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে খালেদা জিয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক :: বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ছাত্রদলের শীর্ষ নেতাদের সারাদেশের কর্মীদের এই বার্তা পৌঁছানোর নির্দেশও দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে গুলশানের বাসায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা পান।

সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফেনীসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অবস্থা সম্পর্কে জানতে চান এবং ছাত্রদলের ত্রাণ বিতরণ কার্যক্রমের খোঁজও নেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা মেইলকে বলেন, “আমরা ম্যাডামের শারীরিক খোঁজখবর নিতে গিয়েছিলাম। তিনি বন্যাকবলিত মানুষের পরিস্থিতি জানতে চেয়েছেন এবং আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বলেছেন। আন্দোলন করতে গিয়ে নিহতদের কথাও ম্যাডাম স্মরণ করেছেন।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি দক্ষতা ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই বার্তা নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।”

ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।






সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী