সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফ ও ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) খুলনা মহানগরীর বয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাসিন্দা।

ডিবি সূত্র জানায়, সম্প্রতি রসুলপুর এলাকায় অবস্থিত নিজের পাঁচতলা ভবনটি ফ্ল্যাট আকারে বিক্রি শুরু করেন সাবেক এই পিপি। এ প্রক্রিয়ায় কমিশনভিত্তিক লেনদেন করতে সাতক্ষীরার সাব-রেজিস্ট্রারকে খুলনার বয়রায় ডেকে নিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রির কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে গোয়েন্দা পুলিশ। পরে বয়রার ওই বাড়িতে হঠাৎ অভিযান চালিয়ে অ্যাডভোকেট লতিফ ও তার ছেলেকে আটক করা হয়।

অভিযানের পর তাদের সাতক্ষীরার ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে আরও জানা যায়, হত্যা ও চাঁদাবাজিসহ প্রায় ডজনখানেক মামলার আসামি ছিলেন অ্যাডভোকেট লতিফ।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের অগ্রগতি ও প্রাপ্ত তথ্য নিয়ে পরে প্রেস ব্রিফিং করা হবে।






সম্পর্কিত সংবাদ

  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল