আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে সালাউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
সোমবার (০৮ডিসেম্বর) রাত ১১:৩০ টার দিকে আশশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ এস এর তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৩৬) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঐ রাতেই তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মালামালসহ রাত ০১:২০ টায় আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা নং ০৫(১২)২৫ রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন