আশাশুনির বুধহাটায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণ সংযোগ ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণ সংযোগ ও পথসভা করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বুধহাটা ইউনিয়নে এ গণ সংযোগ ও পথসভা করা হয়।

ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩:০০ টায় ইউনিয়নের বেউলা গাজির মাঠে শত শত মহিলার উপস্থিতিতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,সহ সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।

এর পর বুধহাটা করিম সুপার মার্কেট থেকে শত শত মোটর সাইকেল নিয়ে গণ সংযোগটি শুরু হয়ে গাজীর মাঠ,নৈকাটি,চিলেডাঙ্গা,শ্বেতপুর,উত্তর চাপড়া,মধ্যম চাপড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বুধহাটা করিম সুপার মার্কেট গিয়ে শেষ হয়। গনসংযোগটি যাওয়ার পথে রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ,শিশু-বৃদ্ধ,বিভিন্ন শ্রেনীর মানুষ দাঁড়িপাল্লা প্রতিকেের প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়। এ সময় পুরো এলাকাটি দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিকাল ৪ টায় চাপড়া বাস স্ট্যান্ডে ও সন্ধ্যা ৬ টায় বুধহাটা করিম সুপার মার্কেট পৃথক দুটি বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,সহ সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম,হাফেজ বিল্লাল হোসেন,মেম্বর শীষ মোহাম্মাদ জেরী,প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন