ঝাউডাঙ্গায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল ময়দানে ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) এর মনোনীত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাতক্ষীরা জামায়াতের আসন পরিচালক ও সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। জেলা জামায়াতের সূরা এবং কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোশাররফ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা জেলা শাখার সদস্য মাওলানা হাবিবুর রহমান সহ, সদর মিডিয়া বিভাগের পরিচালক আনিছুর রহমান সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ণ জামায়াতের সেক্রেটারী মাওঃ নূরুল বাশার।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল