নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে স্মরণকালের সেরা বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড়, নারকেলতলা মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত মনোনিত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

এর আগে বিকাল সাড়ে ৩টায় তারা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ করে দলটি। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর আসনে জামায়াত এমপি মনোনিত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য এড আব্দুস সোবহান মুকুল, এড. আজিজুল ইসলাম, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলনা মোশারফ হোসেন, দেবহাটা উপজেলা আমির অলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন- তারা আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চাই, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে তারা আন্দোলনের মাঠে আছেন এবং থাকবেন।






সম্পর্কিত সংবাদ

  • দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
  • মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন