ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মুহা. আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহা. সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ, এবং যুব বিভাগের সহকারী সেক্রেটারি হাফেজ আনোয়ারুল ইসলাম। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজ ইসলামী আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। যুবকদেরকে ইসলামী দাওয়াতের সঙ্গে সম্পৃক্ত করতে কার্যক্রম আরও বেগবান করতে হবে। পাশাপাশি নির্বাচনী অঙ্গনে ইসলামের পক্ষে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সবশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে বৈঠকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।






সম্পর্কিত সংবাদ

  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন