ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর :: সাতক্ষীরা সদরের ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ডের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল হতে বড়দল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ১ নং ওয়ার্ডের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ধুলিহর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুব বিভাগের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সন্চলানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার দাওয়াহ বিভাগের সভাপতি ও জেলা কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা অধ্যক্ষ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারী প্রভাষক আশরাফুল ইসলাম বুলু, ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম,নায়েবে আমীর হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম, সাবেক আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, শ্রমিক কল্যানের সভাপতি মাস্টার আবুল হাসান, সেক্রেটারী আকবর আলী, যুব বিভাগের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিম,সহ সভাপতি প্রভাষক বায়জীদ বোস্তামী,সেক্রেটারী ডাঃ আবু তাহের বাবু,ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শাহিনুজ্জামান,মাওলানা আশরাফুজ্জামান আল আজাদী ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সাদেক সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, যে যুব সমাজ পাবজি,ফ্রি ফায়ার,মদ,জুয়া,খেলাধুলায় ব্যস্ত থাকত তারা আজ ইসলামকে বুঝতে শিখেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারই প্রতিফলন,সুতারং হে জাতি আমাদের সন্তানরা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আগামীর দিন হবে ইসলাম এবং আলেম ওলামার, যাদেরকে রাজাকার বলা হতো তারা কেউ দেশ ছেড়ে পালায়নি বরং তারা পালিয়েছে যারা দেশপ্রেমিক পরিচয় দিত সুতারং ভন্ডামির দেন শেষ আল কুরআনের বাংলাদেশ পরিশেষে দোআ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন