সাতক্ষীরা সদরে চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে মশাল মিছিল

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরা সদর নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় নেতা-কর্মীরা। এর প্রতিবাদে সোমবার রাতে কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। হাতে মশাল নিয়ে শত শত নেতা-কর্মী “আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে”, “তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না” এমন স্লোগান দিতে থাকেন।

অংশগ্রহণকারীরা জানান, চেয়ারম্যান আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বের স্বীকৃতি না দিয়ে মনোনয়ন বঞ্চনা অন্যায় সিদ্ধান্ত। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

নেতাকর্মীরা বলেন, “আব্দুল আলীম হচ্ছেন সাধারণ মানুষের ভরসা ও তৃণমূলের প্রিয় নেতা। তাঁকে বাদ দিয়ে কাউকে মনোনয়ন দেওয়া মানে তৃণমূলের অনুভূতির প্রতি অবজ্ঞা।”
মিছিলে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।






সম্পর্কিত সংবাদ

  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • আল-হেরা মডেল একাডেমী স্কুলের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
  • মহান বিজয় দিবসে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
  • নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে