আশাশুনিতে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনির দুই বাজারে এক রাতে ৬ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাদাকাটি ও গোয়ালডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে অশোক কর্মকারের লক্ষ্মী জুয়েলার্স এর দরজা ভেঙে চোরেরা দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। অপরদিকে কাদাকাটি পূর্ব হাটখোলা বাজারের ব্যবসায়ীরা ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সকালে দোকানে ফিরে দেখে সুকুমার মন্ডলের কীটনাশকের দোকান, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং, কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান, রহমাতুল্লাহ সরদারের মুদিখানা দোকান ও সুশীল শীলের সেলুনোর দোকানের চালের টিন কেটে দোকান ৫টি থেকে নগদ টাকাসহ ২০/৩০ সহস্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন, স্থানীয় ইউপি সদস্য বিপ্লব কুমার ঘটনাস্থানে দেখতে যান। এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, সরেজমিনে তদন্ত পূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…


