সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : “সুস্থ দেহ, সুন্দর মন—দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহর শাখার অন্তর্গত পৌরপূর্ব থানা শাখা বনাম স্কুল বিভাগ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের উদ্বোধন করেন শহর ছাত্রশিবিরের স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরপূর্ব থানার সভাপতি মোঃ ইমরান হোসেন, স্কুল বিভাগের পরিচালক মোঃ বিল্লাল হোসেন রিপন এবং পৌরপূর্ব সেক্রেটারি জুবায়ের আহমেদ।
নির্ধারিত ৫০ মিনিটের খেলায় দুই দল ১–১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে স্কুল বিভাগ ৩–১ গোলে পৌরপূর্ব থানা শাখাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করে।
মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি খেলায় বাড়তি উৎসাহ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার চেতনা, শারীরিক-মানসিক বিকাশ ও ইসলামী আদর্শে উজ্জীবিত জীবন গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়