আশাশুনিতে প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনি উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আরিফুল হক, অরুন কুমার গাইন, পরিমল দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সঠিক ভাবে প্রতিষ্ঠান পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল