আশাশুনি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১ম দিনে ১৩ জনের মনোনয়ন ক্রয়

আশাশুনি (সাতক্ষীরা)প্রতিনিধি।।আশাশুনি প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের ১ম দিনে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার(১৩ অক্টোবর)নির্বাচন কমিশন প্রধানের কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশন প্রধান উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান প্রেস ক্লাবে বসে মনোনয়ন পত্র বিক্রয় করেন। সভাপতি পদে জি এম আল ফারুক ও এসকে হাসান,সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন,সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল আলিম ও শেখ আশিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার দাস,ইসমাইল হোসেন লিংকন,শেখ ইয়াছির আরাফাত,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও হাসান ইকবাল মামুন, কোষাধ্যক্ষ পদে এস,এম মোস্তাফিজুর রহমান ও ইয়াছিন আরাফাত পিন্টু মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মঙ্গলবার সংগ্রহের ২য় ও শেষ দিনে আরও কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানাগেছে। মনোনয়নপত্র জামাদান করতে হবে ১৫ অক্টোবর।আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল