ক্ষমতায় গেলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির

জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন ।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।

ক্ষমতায় যেতে পারলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে একই সঙ্গে বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে এবং জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে প্রতিহত করতে হবে।

এ সময় ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।






সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী